spot_img

ভারতে ৪৫ দিনের মধ্যে দৈনিক সংক্রমণ সবচেয়ে কম

ডেস্ক রিপোর্ট । জনতারআদালত.কম

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। এ সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জন।
গত ৪৫ দিনের মধ্যে সংক্রমণের এ সংখ্যা সর্বনি¤œ। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে শনিবার এ কথা জানা গেছে।
সূত্র মতে, দৈনিক শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশে নেমেছে। গত পাঁচদিন ধরেই ভারতে সংক্রমণ ১০ শতাংশের নিচে এবং সপ্তাাহিক সংক্রমণের হার নেমেছে ৯ দশমিক ৮৪ শতাংশে।
ভারতে নতুন করে করোনায় মারা গেছে ৩ হাজার ৬১৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার ৫১২ জনে।
এদিকে ভারতে বর্তমানে করোনায় চিকিৎসা নিচ্ছেন ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন যা মোট সংক্রমণের ৮ দশমিক ৪ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮০ শতাংশে।
ভারতে গত বছর ২৮ সেপ্টেম্বর করোনা রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর এক কোটি ছাড়িয়েছে। চলতি বছর ৪ মে সংক্রমণের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ