spot_img

বিভিন্ন মন্ত্রণালয়ের ফেসবুক পেজ ভেরিফায়েড হচ্ছে

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

ভেরিফাইড করা  হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অধিদপ্তরের ফেসবুক পেজ । কিছুদিনের মধ্যে পেজগুলো ভেরিফায়েড করার প্রক্রিয়া সম্পন্ন হবে। কাজটি শেষ হলে ফেসবুক ব্যবহারকারীরা বুঝতে পারবেন কোনটি প্রকৃত পেজ।

ফলে ফেসবুক পেজ থেকে শেয়ার করা ছবি, খবরের কারণে সরকারের বিভিন্ন কাজ, উন্নয়ন চিত্র ইত্যাদি নিয়ে গুজব ছড়ানো বন্ধ হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সরকারি কর্মকর্তাদের নাগরিক সেবায় ফেসবুক ব্যবহার শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় অংশ নেন শতাধিক সরকারি কর্মকর্তা। কর্মশালার আয়োজক তথ্যপ্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদে পলক।

কর্মশালায় ফেসবুক কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের পেজগুলো নিয়েও কাজ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ