spot_img

জামালপুরের ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে সৌর হারিকেন বিতরণ

রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২৫ নভেম্বর, ২০১৭ ।

জামালপুরের ইসলামপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আজ শনিবার বিকেলে সৌর হ্যারিকেন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান বিপুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, বিমান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী মণ্ডল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাবেদ মোশারফ, সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র আ. কাদের শেখ প্রমুখ। অনুষ্ঠানে টিআর প্রকল্পের আওতায় উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মেধাবী  শিক্ষার্থীদের মধ্যে সৌর হারিকেন বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান টিটু জানান, টিআর প্রকল্পের আওতায় এক কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলার ১৮ হাজার ৮৪৭ জন শিক্ষার্থীর মাঝে একটি করে সৌর হারিকেন বিতরণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ