spot_img

দুই পুত্রের পিটুনিতে পিতা নিহত

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৫ নভেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে পিতাকে পিটিয়ে হত্যা করেছে দুই পুত্র। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

জামালপুর সদরের নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই সাবির উদ্দীন জানান, আড়ালিয়া গ্রামের মৃত মবেদ আলীর ছেলে আব্দুর রহিমের (৫০) স্ত্রী সম্প্রতি মারা যান। এক সপ্তাহ আগে সন্তানদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন আব্দুর রহিম। এ নিয়ে দুই ছেলে সঙ্গে তার বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাতে দুই ছেলে রফিকুল ইসলাম (৩০) ও শফিকুল ইসলাম (২৭) তাদের বাবা আব্দুর রহিমকে নিজ বাড়ির ভেতর লোহার শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে আব্দুর রহিমের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে ঘাতক দুই ছেলে  পলাতক। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই সাবির উদ্দীন জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ