spot_img

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২৫ নভেম্বর, ২০১৭ ।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় ঠাকুরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে প্রথম প্রহরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে স্থাপিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী।

এছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণীপেশার মানুষ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ