spot_img

আমি সম্পূর্ণ নির্দোষ: খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ নভেম্বর, ২০১৭ ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে এতিমখানার টাকা আত্মসাৎ করিনি। আমি সম্পূর্ণ নির্দোষ।

 বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত জবানবন্দীর ৬ষ্ঠ দিনের বক্তব্য তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালত আগামী ৩০ নভেম্বর দুই মামলারই পরবর্তী দিন ধার্য করেন। এর আগে বেলা ১১টা ২০ মিনিটে তিনি বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে পৌঁছান খালেদা জিয়া।
পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৫নং বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়া প্রায় দেড় ঘণ্টা বক্তব্য দেন। বেগম খালেদা জিয়া জবানবন্দীতে বলেন,”মাননীয় আদালত, রাষ্ট্রপক্ষে সাক্ষীদের সাক্ষ্যে আমি প্রধানমন্ত্রী হিসাবে আমার ক্ষমতার অপব্যবহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এতিম তহবিল সংক্রান্তে কোনোরূপ অনুদান গ্রহনের সাথে সম্পৃক্ত ছিলাম- এরূপ কোনো বক্তব্য কোনো পর্যায়ে কোনো সাক্ষী দেয় নাই। আমি প্রধানমন্ত্রীর এতিম তহবিল সংক্রান্ত  কোনো অনুদান গ্রহণ বা বিতরণের সাথে সম্পৃক্ত ছিলাম এরূপ সাক্ষ্য রাষ্ট্রপক্ষের সাক্ষীগণের কেউই বলেন নাই।”
আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার বাকি বক্তব্য শোনার জন্য আগামী ৩০ নভেম্বর দিন রেখেছেন বিচারক আখতারুজ্জামান।খালেদার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী জয়নুল আবেদীন এ দুই মামলায় তার স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ