spot_img

১ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ নভেম্বর, ২০১৭ ।

আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা । আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ থেকে ২৪ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় পরীক্ষা নেয়া হবে। বিগত সময়ের মতই সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা এবং বিকালের পরীক্ষা হবে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার এই সূচি প্রকাশ করে। বিগত কয়েক বছর ধরে ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হলেও ওইদিন স্বরস্বতী পূজার ছুটির কারণে গতবছর এই পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি।

                             পরীক্ষার সময়সূচী পেতে এখানে ক্লিক করুন

সূচি অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি সংগীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে। আর মাদ্রাসার দাখিলের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। ৬ মার্চের মধ্যে সব ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ করতে হবে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।

২০১৮ সাল থেকে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও লেখাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এ সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়ে দেবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডে পাঠাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবে না।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ