spot_img

অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২০ নভেম্বর, ২০১৭ ।

ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, সোমবার সকালে ধানমণ্ডির ১৩ নম্বর সড়কে পঙ্কজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পঙ্কজকে গ্রেফতারের জন্য রোববার রাত থেকে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল তার বাড়ি ঘিরে রাখে।

সিলভিয়া ফেরদৌস বলেন, গতকাল রমনা থানায় তাঁরা পঙ্কজ রায়ের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তারের জন্য গতকাল রাত ১০টায় পঙ্কজ রায়ের বাসায় যান। তিনি দরজা খুলছিলেন না। আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নেওয়া হচ্ছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ