spot_img

জানুয়ারিতে ঢাকা আসছেন প্রণব মুখার্জি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ নভেম্বর, ২০১৭ ।

জানুয়ারি মাসে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাকায় আসার  কথা রয়েছে  ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির । ওই সফরেই রোহিঙ্গা শরণার্থী শিবিরেও যেতে ইচ্ছুক তিনি।

এই সময়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। মিয়ানমারের ওপর জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলেরও চাপ বাড়ছে বিতাড়িত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর। ভারতও ৪০ হাজার শরণার্থীকে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে প্রণবের মতো বর্ষীয়ান ও রাষ্ট্রনীতিতে অভিজ্ঞ নেতার রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে চাওয়াটা কূটনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রণবের আসন্ন সফরের বিষয়টি নিয়ে ভারত এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা হবে।

কিছুদিন আগেই প্রণবের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখা করেছেন। রাষ্ট্রপতি থাকার সময়েও মোদি নিয়মিত যোগাযোগ রাখতেন তার সঙ্গে। সংসদীয় কার্যকলাপ এবং পররাষ্ট্রনীতি- এ দু’টি বিষয়ে পরামর্শ নিতেন মোদি।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের একটি কমিটিতে মিয়ানমারকে চাপ দিতে রোহিঙ্গা ইস্যুতে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৫টি দেশ। বিপক্ষে ভোট পড়ে চীন-রাশিয়াসহ ১০টি দেশের। এছাড়া ভারতসহ ২৬টি দেশ ভোটদানে বিরত থাকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ