spot_img

বাড়ি ফিরেছেন নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।

প্রায় আড়াই মাস নিখোঁজ থাকার পর ব্যবসায়ী অনিরুদ্ধকুমার রায় বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি গুলশানের বাসায় ফিরে আসেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন অনিরুদ্ধের ভাগ্নে কল্লোল হাজরা।

 শনিবার বিকালে তিনি জানান, একটি গাড়িতে করে তাকে বাসার সামনে নামিয়ে দেয়া হয়েছে। এতদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন- এসব বিষয়ে অনিরুদ্ধ কোনো কথা বলেননি বলে তিনি জানান।
কল্লোল হাজরা আরও জানান, অনিরুদ্ধ শারীরিকভাবে সুস্থ আছেন। এখন তিনি বাসাতেই অবস্থান করছেন।
এদিকে, অনিরুদ্ধের ফিরে আসার বিষয়ে কিছু জানেন না গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক।গত ২৭ আগস্ট বিকালে ঢাকার গুলশানের ১ নম্বর সেকশনের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়।
অনিরুদ্ধের গাড়িচালক জানিয়েছিলেন, তিনি নিজের গাড়িতে উঠার সময় দুজন লোক এসে তার সঙ্গে কথা বলেন। তারপর পাশে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তুলে নেয় আগতরা।

গাড়িচালক বলেছিলেন, অনিরুদ্ধ রায় নিজের গাড়িতে উঠার সময় দুজন লোক এসে তার সঙ্গে কথা বলেন। তারপর পাশে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তুলে নেয়।

অনিরুদ্ধ আরএমএম লেদার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বেলারুশের ‘অনারারি কনসাল’ ছিলেন। অনিরুদ্ধ কানাডার নাগরিক, টরন্টো-ঢাকা মিলিয়েই থাকেন তিনি।

অনিরুদ্ধকে তুলে নেওয়ার পর উদ্বেগ জানিয়ে তাকে উদ্ধারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ