spot_img

রোহিঙ্গাদের ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে সরব হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ নভেম্বর, ২০১৭ ।

মিয়ানমারে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। রোহিঙ্গাদের দুর্দশা নিজের চোখে দেখতে তিনি বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক এই শুভেচ্ছাদূত জোলি কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের এক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন। মিস জোলি তার বক্তব্যে মিয়ানমারে সেনাবাহিনীর অভিযান ও সেখানকার সহিংস ঘটনায় প্রাণভয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, বিশেষ করে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান।

কানাডা বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে বলা হয়, জোলি বাংলাদেশ প্রতিনিধি দলকে জানান যে যৌন-নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে তার বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সম্মেলনের বক্তব্যেও তিনি সেটি উল্লেখ করবেন।

জোলি রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকারের উদার মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এর আগে মিজ জোলি ‘সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড এ্যবিউজ’ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে একটি বৈঠক করেন। অ্যাঞ্জেলিনা জোলি যেন রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নিগ্রহ ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন সেই আহ্বান জানানো হয় ওই বৈঠকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ