রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ১৬ নভেম্বর, ২০১৭ ।

জামালপুর পৌর এলাকার পলাশগড় থেকে যোগির গুপা সংযোগ সড়ক কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এই সংযোগ সড়ক কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
এসময় উপস্থিত ছিলেন, জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান তালুকদার, সহকারী প্রকৌশলী মোঃ জহুরুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান, ১০,১১,১২ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মোছাঃ নাছরিন আক্তার, ঠিকাদার ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক শোভন, সহ-সম্পাদক সেলিম রানা, লালন শেখ। এছাড়াও জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ফারুক হাসান ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান তালুকদার জানান, ইউএনআইআইপি-৩ উইন্ডোজ-বি এর অধীনে এডিপি’র অর্থায়নে মোট ২৫ লক্ষ্য ৩০ হাজার টাকা ব্যায়ে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। রাস্তাটির দৈর্ঘ্য ৪০০ মিটার প্রস্থ্য ৩ মিটার। চৌধুরী এন্টার প্রাইজ, সরদার পাড়া, জামালপুর ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ করছেন।


























