ময়মনসিংহ প্রতিনিধি, জনতারআদালত.কম । ১৬ নভেম্বর, ২০১৭ ।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখা ও বিআরটিএর উদ্যোগে বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০১৭ খ্রি: সকালে শহরের টাউন হল মোড়ে সড়ক নিরাপত্তা মুলক ক্যাম্পেইন, লিফলেট বিতরন ও গাড়ীর হেড লাইটের উপরের অংশে কালো কালি যুক্ত করা হয়েছে।

এসময় ভারী যানবাহনের ড্রাইভার, র্যাব সদস্য ও ফায়ারসার্ভিসের সদস্য, কর্মকর্তা বৃন্দের সাথে মত বিনিময়সহ রাস্তায় দাড়িয়ে লিফলেট বিতরন করা হয়েছে।

কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ সহ-পরিচালক মো. শহিদুল আযম, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার আহবায়ক আব্দুল কাদের চৌধুরী মুন্না, সদস্য সচিব সাংবাদিক মাহমুদুল হাসান রতন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন জামিল, বাছির উদ্দিন প্রমুখ।


























