spot_img

আবারো ইমরুল-বাটলারের জুটিতে কুমিল্লার জয়

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ নভেম্বর, ২০১৭ ।

আগের ম্যাচের মত দলের চতুর্থ ম্যাচেও ৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে কুমিল্লাকে টানা দ্বিতীয় জয় এনে দিলেন ইমরুল কায়েস ও নিউজিল্যান্ডের জশ বাটলার। আসরের ১৪তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে হারিয়েছে চিটাগাং ভাইকিংসকে। চার ম্যাচ শেষে তৃতীয় জয়ের স্বাদ নিলো কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে তৃতীয় হারের স্বাদ নিলো চিটাগং।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তামিম ইকবালের ফেরার ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় কুমিল্লা। ব্যাটি-এ নেমে এবারও দলকে উড়ন্ত সূচনা এনে দেন চিটাগং-এর নিউজিল্যান্ডের খেলোয়াড় লুক রঞ্চি। মারমুখী মেজাজে ১৯ বল মোকাবেলা করে ৩১ রান করেন তিনি। তার ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা ছিলো। রঞ্চির ব্যাটিং দৃঢ়তায় ৩১ বলে উদ্বোধণী জুটিতে ৪৬ রান পায় চিটাগং।

রঞ্চির বিদায়ের পর চিটাগং-এর পরের তিন ব্যাটসম্যানের কেউই দ্রুত রান তুলতে পারেননি। তাই রঞ্চির কল্যাণে ৬ ওভারে যেখানে ৪৮ রান পেয়েছে চিটাগং, সেখানে পরের ১০ ওভারে মাত্র ৫১ রান পায় তারা। ১শ’র নীচে স্ট্রাইক রেট রাখা সৌম্য সরকার ৩০, শ্রীলংকার দিলশান মুনাবীরা ১৯ ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২০ রান করেন।

তবে শেষদিকে দ্রুত গতিতে রান তুলে চিটাগং-কে ৪ উইকেটে ১৩৯ রানে নিয়ে যান অধিনায়ক পাকিস্তানের মিসবাহ উল হক ও ইংল্যান্ডের ক্রিস জর্ডান। মিসবাহ ২টি চারে ১১ বলে অপরাজিত ১৬ ও জর্ডান ২টি বাউন্ডারিতে ৯ বলে অপরাজিত ১৬ রান করেন।

১৪০ রানের জয়ের লক্ষ্যে শুরুটা ধীরগতির ছিলো কুমিল্লার। তবে পরবর্তীতে বড় ইনিংস খেলতে পারেননি দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। প্রথমবারের মত এবারের আসরে খেলতে নামা তামিম ৪ ও লিটন ২১ রান করেন। ৩৯ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন ইমরুল কায়েস ও ইংল্যান্ডের জশ বাটলার।

আগের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেয়া ইমরুল ও বাটলার এবারও হাল ধরে চতুর্থ উইকেট জুটিতে ৭৪ রান যোগ করেন। ইমরুল ৩৬ বলে ৪৫ রান করেন। কিছুক্ষন পর ফিরেন বাটলারও। ৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৪৪ রান করেন তিনি। শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস অপরাজিত ১৭ রান করে কুমিল্লার জয় নিশ্চিত করেন। চিটাগং-এর শ্রীলংকার মুনাবীরা ও সানজামুল ইসলাম ২টি করে উইকেট নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ