spot_img

পুলিশের কেউ যদি মাদকের সাথে জড়িত হয় তাদের শাস্তিও হবে মাদক ব্যবসায়ীদের মতো : এডিশনাল আইজি- মোঃ মোখলেছুর রহমান (বিপিএম)

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ৯ নভেম্বর, ২০১৭ ।

 

জামালপুর জেলা পুলিশের আয়োজনে  ৯ নভেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের স্বেচ্ছায় আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডিশনাল আইজি (এডমিন এন্ড আপস) মোঃ মোখলেছুর রহমান (বিপিএম) বলেন, পুলিশের কেউ যদি মাদকের সাথে জড়িত হয় তাদের শাস্তিও হবে মাদক ব্যবসায়ীদের মতো।

তিনি আরও বলেন, মাদকের সাথে সাথে এই জেলা থেকে জুয়া ও বাল্য বিয়ে বন্ধ করার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। যারা আজ থেকে মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দিবেন তারা বড় ব্যবসায়ীদেরকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করবেন। দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দুষ্ট চক্রের হাত থেকে রেহাই পাওয়ার উপায় হলো মাদক ব্যবসা ছেড়ে দেওয়া।

এছাড়া তিনি বলেন, পুলিশ সবসময় দেশের মানুষের কল্যাণের জন্য পরিশ্রম করে যাচ্ছে। অনেক সময় নিজের রক্ত দিয়ে তার দায়িত্ব পালন করছে। কিন্তু কিছু কিছু সময় ছোট খাট ঘটনা পুলিশের জন্য অনেক বড় হয়ে যায়। তাই সকল পুলিশ সদস্যকে দায়িত্বশীল হয়ে নিজ দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, সিভিল সার্জন ডাঃ মোঃ মোশায়ের-উল-ইসলাম, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মুহাম্মদ বাকী বিল্লাহ্, এফবিসিআই পরিচালক রেজাউল করিম রেজনু (সিআইপি) ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব মহিলা সম্পাদিকা ফারজানা ইয়াসমিন লিটা, মাদক সেবনকারী লিটন শেন, শিউলি বেগম। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জিএস মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, আমিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন। জানা যায়, আত্মসমর্পণ অনুষ্ঠানে মোট ১৮৯ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী স্বেচ্ছায় জামালপুর জেলার ৭টি থানায় আত্মসমর্পণ করেন। যার মধ্যে রয়েছে, জামালপুর সদর থানায় ৪৯ জন, সরিষাবাড়ী ১৫ জন, মেলান্দহ ২৫ জন, মাদারগঞ্জে ২০ জন, ইসলামপুরে ১৮ জন, দেওয়ানগঞ্জে ২২ জন, বকশীগঞ্জে ৪০ জন।

আলোচনা অনুষ্ঠান শেষে বিকেলে জেলা পুলিশ লাইনে ময়মনসিংহ রেঞ্জ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এডিশনাল আইজি (এডমিন এন্ড আপস) মোঃ মোখলেছুর রহমান (বিপিএম) যোগদান করেন। খেলায় অংশগ্রহণ করে জামালপুর জেলা পুলিশ ও ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যগণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ