জয়পুরহাট প্রতিনিধি, জনতারআদালত.কম । ৯ নভেম্বর, ২০১৭ ।

জেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতী কাব ও স্কাউটস সদস্যদের উৎসাহদানের লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলার পক্ষ থেকে সম্মাননা প্রদান ও ডে ক্যাম্পের আয়োজন করা হয়।
জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে কৃতী কাব ও স্কাউটদের হাতে সম্মাননা এ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. আমিনুল ইসলাম। জেলা প্রশাসক মো: মোকাম্মেল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ স্কাউটসের সহকারি পরিচালক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা স্কাউটসের কমিশনার মো. তোফাজ্জল হোসেন, বিশিষ্ট স্কাউট অনুরাগী আবু মহী উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহীম খলীলুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা স্কাউট লিডার শাহাদুল ইসলাম সাজু, জেলা স্কাউটসের সম্পাদক আবুল বাশার মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে জেলার ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের ১শ’ ২২ জন কৃতী কাব ও স্কাউটসের মধ্যে এ্যাওয়ার্ড হিসেবে একটি মেডেল ও এক হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়। এ ছাড়াও দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে স্কাউটসরা।


























