spot_img

নাইকোর রায় স্থগিত সংক্রান্ত আবেদনের শুনানি ৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৯ নভেম্বর, ২০১৭ ।

গ্যাস উত্তোলন ও সরবরাহে ২০০৩ সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি নাইকোর করা যৌথ (জয়েন্ট ভেনচার) চুক্তি অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আনা আবেদনের শুনানি আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেয়। এর আগে গত ১৯ অক্টোবরও নাইকোর আনা এ আবেদনের শুনানি তিন সপ্তাহের জন্যে মুলতবি করা হয়েছিল।

আদালতে রিট আবেদেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ২৪ আগস্ট বাপেক্সের সঙ্গে নাইকোর করা সব চুক্তি অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে দুই চুক্তির অধীনে যেসব সম্পত্তি আছে, তা জব্দের পাশাপাশি নাইকো বাংলাদেশের সম্পত্তি ও বক্ল-৯ এর সম্পত্তিও জব্দের নির্দেশ দেওয়া হয়। রায়ে আরও উল্লেখ করা হয়, সিলেটের ছাতকে গ্যাসকূপের বিস্ফোরণে ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত নাইকোকে কোনো ধরনের মূল্য পরিশোধ করা যাবে না।

নাইকোর সঙ্গে করা দুটি চুক্তি চ্যালেঞ্জ করে জনস্বার্থে গত বছর জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর এম শামসুল আলম রিট আবেদনটি দায়ের করেন। বিষয়টির প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ আগস্ট এ দুই প্রতিষ্ঠানের মধ্যে করা সব চুক্তি অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ