spot_img

সিপিএ সম্মেলনের সফল সমাপ্তি বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে : স্পিকার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৭ নভেম্বর, ২০১৭ ।

 

স্পিকার ও সিপিএ’র বিদায়ী চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সফলভাবে সিপিএ সম্মেলন আয়োজনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।

আজ সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ)’র সম্মেলন শেষ হওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ আ.স.ম ফিরোজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যুটি কমনওয়েলথভুক্ত সব দেশের সংসদ সদস্যরা সমর্থন করেছেন। এতে বাংলাদেশের মানবিকতার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি জোরালো এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ আরো সুগম হবে।

তিনি বলেন, এই সম্মেলনে ৪৪টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬ জন স্পিকার ও ২৩জন ডেপুটি স্পিকারসহ মোট ৫৫০জন সিপিএ সদস্য অংশ গ্রহণ করেন।

আজ ৬৩তম সম্মেলনের সমাপ্তির মাধ্যমে সিপিএ’র সকল সদস্য তাদের নতুন চেয়ারপার্সন নির্বাচিত করেছেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘কন্টিনিউইং টু এনহ্যান্স দ্যা হাই স্ট্যান্ডার্ডস অফ পারফর্মেন্স অফ পার্লামেন্ট’। এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে মোট আটটি কমশালা অনুষ্ঠিত হয়। এসব কর্মশালা থেকে বাংলাদেশে অনেক কিছু অর্জন করেছে।

তিনি বলেন, ‘গত তিন বছর আমি সিপিএ’র দায়িত্ব পালন করে অনেক জ্ঞান অর্জন করেছি। বাংলাদেশ এক বছরে দুটি বিশ্বমানের সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় বিশ্বে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি আরো উজ্জ্বলতর হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দুটি বিশ্ব সম্মেলন সফল হয় বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ