spot_img

সিপাহী জনতার বিপ্লবের চেতনায় গনতন্ত্র মুক্তি ও জনগনের ভোটের অধিকারের আন্দোলনে ঝাপিঁয়ে পড়ার আহবান জানিয়েছেন এড. ওয়ারেছ আলী মামুন

রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ৭ নভেম্বর, ২০১৭ ।

কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেছেন, ৭ নভেম্বরের চেতনায় একদলীয় বাকশালের কবল থেকে মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তন করেছিলেন শহীদ জিয়াউর রহমান।

সিপাহী জনতার বিপ্লবের চেতনায় শানিত হয়ে বেগম খালেদা জিয়ার নের্তৃত্বে গনতন্ত্র মুক্তি ও জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে নেতাকর্মীদের ঝাপিঁয়ে পড়ার আহবান জানান। তিনি মঙ্গলবার সকাল ১১ টায় জামালপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল করিম শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, বিশেষ সম্পাদক লোকমান আহম্মেদ লোটন,যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শফিউর রহমান শফি,সাংগঠনিক সম্পাদক রহুল আমিন মিলন, যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া,জেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনোয়ারুল ইসলাম কর্ণেল, শহর ছাত্রদলের আহবায়ক শাহ মাসুদ ও কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুরুল মোমেন আকন্দ কাউসার প্রমুখ।

এদিকে সরিষাবাড়ী,ইসলামপুর,মেলান্দহ, ও বকসীগঞ্জে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের খবর পাওয়া গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ