spot_img

ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি দেয়ায় মন্ত্রিসভায় সন্তোষ প্রকাশ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৬ নভেম্বর, ২০১৭ ।

ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতি দেয়ায় মন্ত্রিসভা আজ সন্তোষ প্রকাশ করেছে এবং এই স্বীকৃতি প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব এম শাইফুল আলম বলেন, ‘এই ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক চলাকালে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।’

ইউনেস্কো গত সপ্তাহে ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে সংস্থাটির রেকর্ডে রাখার সিদ্ধান্তের ঘোষণা দেয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভা যুক্তরাষ্ট্র ভিত্তিক ফোর্বস ম্যাগাজিন ২০১৭ সালে বিশ্বের ৩০তম অত্যন্ত ক্ষমতাধর (মোস্ট পাওয়ার ফুল) নারী হিসেবে নির্বাচিত করার জন্যও শেখ হাসিনাকে অভিনন্দন জানায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ