spot_img

হামলা পরিকল্পিত, করেছে সরকারি দলের ‘চিহ্নিত সন্ত্রাসী’ : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা সরকারি দলের ‘চিহ্নিত সন্ত্রাসী’ বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পরিকল্পিত বলে  অভিযোগ করেছেন তিনি।

রোববার সকালে চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমের আহত সাংবাদিকদের দেখতে গিয়ে এ দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, চিহ্নিতরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে।সরকার এ হামলার দায় এড়াতে পারে না।

হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ।

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে খালেদা জিয়ার গাড়িবহরের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেখবেন আমাদের এবার গাড়িবহর খুবই ছোট। যানজট যতটুকু সৃষ্টি হয়েছে ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে হয়েছে।

পুলিশের ভূমিকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ করার ব্যাপারে মোটামুটি ভালো কাজ করেছে। কিন্তু নিরাপত্তার ব্যাপারে যেমন সাংবাদিকদের ওপর যখন হামলা করল, তখন তো তারা দাঁড়িয়েছিল। তারা তো কোনো ব্যবস্থা নেয়নি। কয়েকটা জায়গায় তাদের রেসপন্সও পাওয়া যায়নি।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশে গতকাল শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে তার গাড়িবহরে গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন। এ ছাড়া অর্ধশত গাড়ি ভাঙচুর করা হয়। পরে এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তীব্র নিন্দা জানান।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ