spot_img

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় ২৮ বছর পর ; ১১ জনকে ২০ বছরের দণ্ড

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে প্রায় তিন দশক আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের দায়ের করা দুই মামলায় ১১ আসামিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

হুমায়ুন কবির ওরফে কবির নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন। গত ১৫ অক্টোবর শেখ হাসিনা হত্যাচেষ্টা ও ১৬ অক্টোবর বিস্ফোরক আইনে মামলার চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন (২৯ অক্টোবর) ধার্য করেন আদালত। সেই অনুযায়ী আজ বেলা  ১১টা ৫৯ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। বেলা ১২টা ১ মিনিট থেকে রায় পড়া শুরু করেন। রায়ের শুরুতে ঘটনার বর্ণনা তুলে ধরেন বিচারক। দুপুর ১টার দিকে দীর্ঘ ২৮ বছর পর আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

মামলার এজাহারে বলা হয়, ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ৩২ নম্বরের বাড়িতে অতর্কিত গুলিবর্ষণ ও বোমা হামলা করে। হামলাকারীরা তখন ‘কর্নেল ফারুক-রশিদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। তদন্ত শেষে ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি এ মামলায় পৃথক দুটি চার্জশিট দাখিল করা হয়। দুটি চার্জশিটে আসামিরা একই।

২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত।

মামলায় ১২ আসামি হলেন- গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, ফ্রিডম সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গাজী ইমাম হোসেন, খন্দকার আমিরুল ইসলাম কাজল, মিজানুর রহমান, হোমায়েন কবির, মো. শাজাহান বালু, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রশীদ, জাফর আহম্মদ এবং এইচ কবির। এদের মধ্যে প্রথম চারজন কারাগারে, পরের পাঁচজন জামিনে ও শেষের তিনজন পলাতক রয়েছেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ