spot_img

‘বিএনপি নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছে’ : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে জনতার ঢল নামেনি। তাই এ রকম একটি ঘটনার দরকার ছিল বড় সংবাদ হওয়ার জন্য।

‘বিএনপি নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছে’। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজন তার গাড়িবহরে হামলা করেছে। ওই হামলায় বিএনপিসহ সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের গাড়িতে হামলা করতে যাবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে জনতার ঢল নামেনি। তাই এ রকম একটি ঘটনার দরকার ছিল  বড় সংবাদ হওয়ার জন্য। তারা নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে রোহিঙ্গাদের ত্রাণ সাহায্য না নিয়ে খালেদা জিয়া শো ডাউন করতে গেছেন।

এদিকে এ ব্যাপারে বিএনপির অভিযোগ- ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে খালেদার গাড়িবহর আটকে দেওয়ার চেষ্টা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররা। তারা পথে পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়।

ওই হামলার পর ফেনীতে যাত্রাবিরতি করে শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তিনি রাতে থাকেন চট্টগ্রাম সার্কিট হাউজে।

রোববার সড়ক পথে কক্সবাজারে গিয়ে সোমবার উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ