spot_img

ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ফারুক আহমেদ, সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

সুনামগঞ্জের ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং ডে-উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় ধর্মপাশা থানা-পুলিশের উদ্যোগে থানা কার্যালয়ের সামনে থেকে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান ও ধর্মপাশা-মধ্যনগর সার্কেলের এএসপি এবিএম আশরাফুল্লাহ্ তাহেরের নেতৃত্বে পুলিশ ও জনতার একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

ধর্মপাশা-মধ্যনগর সাকেলের এএসপি আশরাফুল্লাহ্ তাহেরের সভাপতিত্বে ও থানার ওসি মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, সঞ্জয় রায় চৌধুরী, মো. সেলিম আহম্মেদ,ফেরদৌসুর রহমান,ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ