spot_img

ঠাকুরগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সম্প্রতি ২৭ অক্টোবর শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ধানখেত থেকে ওই যুবকের মরাদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক মানিক (৪০) শিবগঞ্জ মহেশপুর এলাকার মৃত দলিলুরের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, ২৭ অক্টোবর শুক্রবার ভোর ৩টায় মানিককে এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। পরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পাশের একটি ধানখেতে মরদেহ ফেলে পালিয়ে যায়। ‘পূর্বের জমি সংক্রান্ত জেরে মানিককে হত্যা করা হয়েছে।

এর আগেই মানিককে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা’ এমন অভিযোগ মানিকের স্ত্রী মাসুদার। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিফায়াতুল মাজদার সিফাত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে প্রাথমিকভাবে এমন ধারণাই করছে পুলিশ। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ