রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২৭ অক্টোবর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের পূর্নাঙ্গ কমিটি গঠিত হওয়ায় ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এক আনন্দ শোভাযাত্রা, পথসভা ও মিষ্টি বিতরন আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি কেন্দুয়া কালিবাড়ী বাজারের বিভিন্ন সড়ক পরির্দশন করে। শোভাযাত্রা শেষে ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইউনিয়ন যুবলীগের অফিস সম্মূখে এক প্রস্তুতি মূলক পথসভায় আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ হোসেন তরফদারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নূরল, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম লিটু।
পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল। অনুষ্টানটি সঞ্চলনা করেন-কেন্দুয়া ইউনিয়ন যুবলীগেরর সাধারন সম্পাদক ইউপি সদস্য- মোতালেব হোসেন।পথসভা শেষে ১১ নবেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গৃহীত কার্মসূচী সফলের আহ্বান রেখে, নতুন কমিটির সাফল্য কামনা করে মিষ্টি বিতরন করা হয়।


























