spot_img

ভয়ঙ্কর দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল নিহত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতে মিয়ানমারের কনসাল জেনারেল পাই সো। শুক্রবার ভারতে ঝাড়খণ্ডের গিরিডির গালাগি গ্রামে পাই সো-র গাড়ি একটি ট্রাককে ধাক্কা মারে। আহত পাইকে হাসাপাতালে নিয়ে ‌যাওয়া হলেও বাঁচানো ‌যায়নি।

শুক্রবার স্ত্রী ও আরও দুজনের সঙ্গে একটি ইনোভা গাড়িতে চড়ে কলকাতায় আসছিলেন পাই। গিরিডির পুলিস সুপার অখিলেশ ওয়ারিয়ার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গাড়িটি একটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা মারে। অন্যদিকে, সূত্রের খবর গয়া থেকে কলকাতায় আসার সময়ে গালাগিতে একটি বাইককে বাঁচাতে গিয়ে ট্রাকে গিয়ে ধাক্কা মারে পাইয়ের গাড়ি।

দুর্ঘটনায় গুরুতর আহত হন পাই। তাঁর মুখে গুরুতর আঘাত লাগে। নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পাইয়ের স্ত্রী ও অন্যান্য দু’জনকে ভর্তি করা হয় মিনা হাসপাতালে। তাঁদের আঘাতও গুরুতর।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লিতে মিয়ানমার দূতাবাসের সঙ্গে ‌যোগা‌যোগ রাখা হচ্ছে। কলকাতা থেকে পাইয়ের মৃতদেহ মিয়ানমারে নিয়ে ‌যাওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ