ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৫ অক্টোবর, ২০১৭ ।

সাইত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি); মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন।
কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বুধবার এই তথ্য জানান।
নভেম্বরের দ্বিতীয় অংশে লিখিত পরীক্ষায় নির্বাচিতদের মৌখিক পরীক্ষার ডাক পড়তে পারে। সে লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, গত ২৩ মে এই বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। সেই হিসাবে পাঁচ মাস পর পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সর্বমোট ২লাখ ৪৩হাজার ৪৭৬জন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২লাখ ৬হাজার ৪৫৩জন। প্রিলিমিনারি পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।


























