spot_img

গোলাপগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

আজিজ খান, সিলেট , জনতারআদালত.কম । ২৪ অক্টোবর, ২০১৭ ।

 

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর শুকনা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম সুহেব আহমদ (৪০)। তিনি হাজীপুর শুকনা গ্রামের মৃত গৌছ আহমদ খানের ছেলে এবং ২ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়,ওইদিন সকালে নিজ ঘরের কাজ কতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে সুয়েব আহমদ আশংকাজনক অবস্থায় আহত হন। পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী ও ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ