spot_img

মিয়ানমারকে চাপ দিতে ভারতের প্রতি বাংলাদেশের অনুরোধ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টি করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

রোববার বিকেলে ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

আজ রবিবার যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) এই বৈঠক শেষে আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন।

এর আগে বেলা পৌনে ২টার দিকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ