spot_img

ডেব্যুতে সারার ওপর ভরসা রাখলেন করিনা

ডেস্ক রিপোর্ট ,  জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

 

দিন কয়েক আগেও সারা আলি খানের বলিউড ডেব্যু নিয়ে বেশ আপত্তি শোনা গিয়েছিল সাইফ আলি খানের গলায়। বাবা হিসেবে মেয়ের কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন তিনি। কিন্তু করিনা খোলা গলায় প্রশংসা করলেন সারার। অভিনয় নিয়ে সারাকে যে তিনি পরামর্শও দেন তা বেগমসাহেবার কথাতেই বোঝা যাচ্ছে।

অভিষেক কাপূরের ছবি ‘কেদারনাথ’ দিয়ে বলি ডেব্যু হবে সারার। এ ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে দেখা যাবে সাইফ তনয়াকে। সে প্রসঙ্গে সম্প্রতি করিনা সংবাদ সংস্থাকে বলেন, ‘‘সারা ট্যালেন্টেড। এটা তো ওর জিনেই রয়েছে। ও দেখতেও গর্জিয়াস। আমি বিশ্বাস করি সৌন্দর্য ও ট্যালেন্ট দিয়ে ও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেবে।’’

বি-টাউনের অনেকেই জানেন, সারার অন্যতম মেন্টর হলেন করিনা। তিনি নাকি চেয়েছিলেন করণ জোহরের হাত ধরে সারার ডেব্যু হোক। করণ  ইতিমধ্যেই আলিয়া ভাট, বরুণ ধবনের মতো তারকাদের এন্ট্রি করিয়েছেন। কিন্তু সারার মা অমৃতা সিংহের সঙ্গে করণের মনোমালিন্যের কারণে নাকি করণের ছবিতে ডেব্যু করছেন না সারা।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ