ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , জনতারআদালত.কম । ২১ অক্টোবর, ২০১৭ ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাতদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
শুক্রবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সালাউদ্দিন, ফারুক, কনস্টেবল নুরুল ইসলাম ও হোসেন খান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের উত্তরপাশে রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। পরে ডাকাত দল রাতে টহলরত পুলিশের গাড়িতে আক্রমণ করে এবং গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এতে অজ্ঞাত এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে যায়।
ডাকাতের গুলিতে আহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া ও সালাউদ্দিন এবং কনস্টেবল নুরুল ইসলাম ও মোহাম্মদ হোসেন খান। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


























