19.7 C
Dhaka
Wednesday, February 25, 2026
spot_img
spot_img

বিসিবি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন রাজ্জাক

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক খেলোয়াড় আব্দুর রাজ্জাক।

বিসিবি পরিচালকের পদের জন্য মনোনয়নপত্র বিতরণ আজ সকাল ১০টা থেকে শুরু হয়।

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজ্জাক। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

ইতোমধ্যে আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ এবং তামিম ইকবালসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়াও ক্লাব (ক্যাটাগরি-২) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ক্যাটাগরি-৩) থেকে দেবব্রত পাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ক্যাটাগরি-৩) থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পহেলা অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বহুল প্রত্যাশিত বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টয় ফলাফল ঘোষণা করা হবে। পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ