19.7 C
Dhaka
Wednesday, February 25, 2026
spot_img
spot_img

বিজিবি’র সহায়তায় ভোট দিলেন ৮০ বছরের বৃদ্ধ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মো. রুহুল (৮০) নামের এক বৃদ্ধ বিজিবি সদস্যদের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার বিকেল পৌঁনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আজমতপুর উপ-চাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। এই সময় বিজিবি’র সদস্যরা তার সহোযোগিতায় এগিয়ে আসেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে সহযোগিতা করেন।

বিজিবি’র অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, আমরা নির্বাচনের দায়িত্বে রয়েছি। অসুস্থ ও চলাফেরায় অক্ষম ভোটারদের সহযোগিতাও কাজ করছি। এই মুরব্বি খুবই বৃদ্ধ এবং হাঁটতে পারেন না। তাই তাকে সহযোগিতা করে ভোট কক্ষে পৌঁছে দিয়েছি এবং তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ